Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পাওয়েলের সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে উইন্ডিজ

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে সিরিজে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে স্বাগতিকদের করা ৫ উইকেটে ২২৪ রানের জবাবে ৯ উইকেটে ২০৪ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ব্রেন্ডন কিং ও শেই হোপের উইকেট হারালেও রানের গতি কমায়নি উইন্ডিজ। তৃতীয় উইকেটে নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের বড় জুটি উইন্ডিজকে রান পাহাড়ের দিকে নিয়ে যায়। ১২২ রান যোগ করে এ দুই ব্যাটার। পুরান ৭০ রানে আউট হলেও পাওয়েল তুলে নেন তার প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। ৫১ বলে ১০০ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৫৩ বলে ১০৭ রান করে আউট হন এ হার্ডহিটার। তার ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৪টি চার। পুরান ও পাওয়েলের তাণ্ডবে দুই শ ছাড়ায় স্বাগতিকদের সংগ্রহ। বড় রান তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড। টম ব্যান্টন শুরুতে ঝড় তোলেন সফরকারী দলের হয়ে। ৩৯ বলে ৭৩ রান করে আউট হন তিনি। এরপর মিডল অর্ডারে কেউ হাল ধরতে না পারলে আস্কিং রেটে পিছিয়ে যায় ইংল্যান্ড। শেষ দিকে ফিল সল্টের ২৪ বলে ৫৭ রানে হারের ব্যবধান কমায় ইংলিশরা। ম্যাচ হেরে যায় ২০ রানে। স্বাগতিক দলের পক্ষে রোমারিও শেপার্ড ৩ উইকেট নিলেও রান দেন ৫৯। এ ম্যাচ জয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল উইন্ডিজ।
http://dlvr.it/SHtMNf

Post a Comment

0 Comments