Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দেশের প্রতি যাদের মমত্ব কম, তারা অপপ্রচারে: পররাষ্ট্রমন্ত্রী

দেশের প্রতি যাদের মমত্ব কম, তারা দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত। তাই সামনের বছরগুলোতে বেশ কিছু চ্যালেঞ্জ আসবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে এক সঙ্গে কাজ করে সম্ভাবনাময় বাংলাদেশের কথা বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের ৮১টি মিশনে বঙ্গবন্ধু কর্নার করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে তা সংরক্ষণ করা হবে। ১০০ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে সেমিনার ও প্রর্দশনী করা হবে। যারা দেশ বিরোধী অপপ্রচার করে, তাদের কথায় বিশ্বাস না করার আহ্বান জানাচ্ছি। সঠিক তথ্য জানতে হবে। দেশের প্রতি যাদের মমত্ব কম তারাই অপপ্রচার করে দেশের ক্ষতি করে। সম্প্রতি র্যাবকে শান্তিরক্ষা মিশনে না নিতে জাতিসংঘে ১২ সংগঠন চিঠি দিয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলেই যে ভালো হবে, এমনটা ভাববার কারণ নেই। যে ১২ প্রতিষ্ঠান চিঠি লিখেছে, তাদের বিষয়ে জাতিসংঘে খোঁজখবর নেবার আহ্বান জানান মোমেন। এসব চিঠি র্যাবের শান্তিরক্ষা মিশনে যাওয়ায় কোনো বড় রকমে প্রভাব পড়বে না বলে দাবি করেন তিনি। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতারা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ফাউন্ডেশনটির সভাপতি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর ফাউন্ডেশনের অন্য নেতাদের শপথ পড়ান তিনি।
http://dlvr.it/SHlfKq

Post a Comment

0 Comments