Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আজ জানব হাবল স্পেস টেলিস্কোপ সম্পর্কে

মহাকাশে ভাসমান পৃথিবীর প্রথম দূরবীক্ষণ যন্ত্রের নাম হাবল স্পেস টেলিস্কোপ। চলো আজ এই টেলিস্কোপটি সম্পর্কে জেনে নেই। . ১৯৯০ সালের ২৪ এপ্রিল স্পেস শাটল ডিসকভারি দিয়ে এটিকে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে পাঠানো হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে ৫৯৬ কিলোমিটার উঁচুতে এর অবস্থান। টেলিস্কোপটির গতি ঘণ্টায় প্রায় ২৮,২০০ কিলোমিটার বা সেকেন্ডে ৭.৮৩ কিলোমিটার। প্রতি ৯৭ মিনিটে একবার পৃথিবীর চারপাশ ঘুরে আসে। হাবল তার তোলা প্রথম ছবি পাঠায় ১৯৯০ সালের ২০ মে। সেটা ছিল স্টার ক্লাস্টার NGC 3532র একটি দৃশ্য। হাবল স্পেস টেলিস্কোপের তোলা প্রথম ছবি। . আমেরিকান মহাকাশ বিজ্ঞানী অ্যাডউইন পি. হাবলকে সম্মান জানিয়ে টেলিস্কোপের নামকরণ করা হয়। টেলিস্কোপটি আকারে একটি বড় বাসের সমান। ওজন প্রায় ১১ টন। হাবল স্পেস টেলিস্কোপের তোলা গ্যালাক্সি এনজিসি-৫৬৪৩ এর ছবি। . হাবল টেলিস্কোপ নিয়ন্ত্রণ করা হয় পৃথিবী থেকে। এটি একটি প্রতিফলন টেলিস্কোপ। আয়নার প্রতিফলনে সে দূরবর্তী বস্তুর তথ্য ধারণ করে। টেলিস্কোপটি ২০৩০-২০৪০ সাল পর্যন্ত কাজ করবে বলে বিজ্ঞানীরা মনে করেন। হাবলের বৈজ্ঞানিক উত্তরাধিকারী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে ২০২১ সালের ২৫ ডিসেম্বর মহাকাশে পাঠানো হয়েছে। এটি অচিরেই তার কাজ শুরু করবে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।
http://dlvr.it/SJ3VcB

Post a Comment

0 Comments