Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ছুরিকাঘাতে যুবক খুন

পূর্বশত্রুতার জেরে বগুড়া শহরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।এর আগে ভোর ৫টার দিকে শহরের চকসুত্রাপুর সুইপার কলোনি এলাকায় আনোয়ার হোসেনকে ছুরিকাঘাত করেন তার বন্ধু সুজন।২৩ বছরের আনোয়ার চকসুত্রাপুরের মৃত ছহির উদ্দিনের ছেলে। সুজনের বাড়ি ঢাকায়। তারা দুজনই ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বিভিন্ন কাজ করতেন।নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা। স্থানীয়দের বরাতে তিনি জানান, ব্যক্তিগত কারণে কয়েক মাস আগে আনোয়ারের সঙ্গে সুমনের দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে দেড় মাস আগে মারধরের ঘটনাও ঘটে তাদের মধ্যে। এর সূত্র ধরেই আজ ভোরে সুইপার কলোনি এলাকায় আনোয়ারের ওপর হামলা করেন সুজন। এ সময় আনোয়ারের বুকে, পেটে ও ডান কানে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আটটার দিকে মারা যান আনোয়ার।ওসি বলেন, তাদের মধ্যে দ্বন্দ্বের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালেই রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। সুজনকে আটকের চেষ্টা চলছে।
http://dlvr.it/SJ5hK9

Post a Comment

0 Comments