Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মেসির পর টুর্নামেন্ট থেকে বিদায় রোনালডোরও

একে একে হেভিওয়েট দলগুলো বিদায় নিচ্ছে টুর্নামেন্ট থেকে। লিওনেল মেসির দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) যখন নিসের কাছে হেরে বিদায় নিল কোপা দে ফ্রান্স কাপ থেকে, তার ঠিক চার দিন পর বিদায় নিল ক্রিস্টিয়ানো রোনালডোর দল ম্যানচেস্টার ইউনাইটেডও। ঘরের মাঠে এফ এ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে মিডলসব্রোর কাছে টাইব্রেকারে হেরেছে ইংলিশ জায়ান্টরা। নির্ধারিত সময়ে ম্যাচটা শেষ হয়েছিল ১-১ স্কোরে। মিডলসব্রোর সঙ্গে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে মাঠে নেমেছিল রোনালডোরা। ম্যাচের ২০ মিনিটের মাথায় লিড নেয়ার সুবর্ণ সুযোগটা হাতছাড়া করে ইউনাইটেড। পেনাল্টি মিস করে বসেন রোনালডো। তার পাঁচ মিনিট পর জ্যাডন সাঞ্চোর গোলে অবশ্য লিড নিয়ে ফেলে রালফ রাংগনিকের বাহিনী। এ নিয়ে লিডের স্বস্তি নিয়ে ম্যাচ শেষ করা সম্ভব হয়নি ইউনাইটেডের। ম্যাচের ৬৪ মিনিটে ক্রুকসের গোলে সমতায় ফেরে মিডলসব্রো। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। ৮-৭ স্কোরে ইউনাইটেডকে হারায় মিডলসব্রো। পেনাল্টি মিস করেন অ্যান্থোনি এলেঙ্গা। দুই দশক পর এফএ কাপের এই স্টেজ থেকে বিদায় নিল ইউনাইটেড। কাকতাল হলেও মেসি-রোনালডোদের সাবেক ক্লাবগুলোও বিদায় নিয়েছে এমন টুর্নামেন্ট থেকে। কোপা দেলরে থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
http://dlvr.it/SJQS39

Post a Comment

0 Comments