পাঁচ বছর দায়িত্বের শেষ দিনে এসে আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মূল্যায়ন হলো, নির্বাচনে গণতন্ত্র নেই। গণতন্ত্রের লাশ পড়ে গেছে।
একই দিন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিজেদেরকে সফল দাবি করে বলেছেন, তাদের কিছু ছোটখাটো ভুল থাকতে পারে।
গোটা পাঁচ বছর সিইসির সঙ্গে দ্বন্দ্বে জড়ানো মাহবুব তালুকদারের মূল্যায়ন একেবারে ১৮০ ডিগ্রি উল্টো। বিদায়ী সংবাদ সম্মেলনে সোমবার তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ওই নির্বাচনে গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে আছে। এই লাশ সৎকারের দায়িত্ব কে নেবে?
কথাটা রূপকার্থে বলার কথা জানিয়ে মাহবুব বলেন, এটাই সত্য। নির্বাচনের নামে সারা দেশে এমন অরাজকতা কখনো কাঙ্ক্ষিত ছিল না। তৃণমূল পর্যায়ে এই নির্বাচন। দ্বন্দ্ব-সংঘাতের চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছে। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে আসীন হওয়া নির্বাচন বলা যায় কি না, তা নিয়ে প্রশ্ন আছে।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করা কমিশনের শেষ কর্মদিবস সোমবার সিইসি ও মাহবুব তালুকদার এক সঙ্গে সংবাদ সম্মেলনে আসেননি।
এই পাঁচ বছর নানা ঘটনায় ভিন্ন অবস্থান নেয়া দুই জনের আলাদা সংবাদ সম্মেলন এই কমিশনের মধ্যকার বিভেদ বিদায় বেলায় আরও স্পষ্ট হলো।
আরও আসছে
http://dlvr.it/SJxFdj


0 Comments