Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

শ্রীবরদীতে বিএসএফের হাতে আটক কৃষক ভারতের জেলে

শেরপুরের গারো পাহাড়ের সীমান্ত এলাকা থেকে জয়নাল আবেদীন নামে কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তুলে নিয়ে গেছে। অনুপ্রবেশের অভিযোগে সেদেশে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পতাকা বৈঠকে বিজিবিকে এসব জানিয়েছে বিএসএফ। শ্রীবরদী উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকোচায় ভারত বাংলাদেশ ১১০০ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে গত মঙ্গলবার বিকেলে জয়নালকে ধরে নিয়ে যায় বিএসএফ। নিউজবাংলাকে বুধবার রাতে এসব তথ্য জানান ঝিনাইগাতী উপজেলার নকশী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হাই। কৃষক জয়নালের বাড়ি শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী খাড়ামুড়া গ্রামে। তার পরিবার নিউজবাংলাকে জানায়, মঙ্গলবার বিকেলে গরুর জন্য ঘাস কাটতে যান জয়নাল। সন্ধ্যায় তারা জানতে পারেন বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে। তারা বিজিবি সদস্যদের বিষয়টি জানায়। ঝিনাইগাতীর নকশী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আব্দুল হাই বলেন, জয়নালকে ভারতীয় আদালতে তোলা হয়। তাকে হাজতে পাঠানো হয়েছে। তাদের আদালতে যখন রায় হবে তখন সেই পরিপ্রেক্ষিতে তাকে দেশে ফেরত আনা সম্ভব হবে। বিজিবিকে এসব বলেছে বিএসএফ।
http://dlvr.it/SK7M40

Post a Comment

0 Comments