ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি এবার রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। রোববার ফল প্রকাশের পর জানা যায়, জিপিএ ৩.৭৫ পেয়েছেন এই চিত্রনায়িকা।
এ তথ্য নিউজবাংলাকে নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। ফলাফলেও খুব খুশি তিনি ও তার পরিবার।
দীঘি বলেন, এই করোনার পরিস্থিতির মধ্যে যে পরীক্ষা দিতে পেরেছি, পাস করেছি এতেই আমি খুশি। আমার পরিবারও আমার রেজাল্টে খুব খুশি।
কোন বিশ্ববিদ্যালয় বা কোথায় ভর্তির ইচ্ছা জানতে চাইলে দীঘি বলেন, এখনও ঠিক করিনি, এতদিন রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম, এবার ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিব।
করোনাভাইরাস মহামারির মধ্যে নির্ধারিত সময়ের আট মাস পরে নেয়া ২০২১ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয় রোববার। দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।
http://dlvr.it/SJtwmP

0 Comments