Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ভাইকে কুপিয়ে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

স্ত্রীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা মামলায় গাইবান্ধায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গাইবান্ধা জ্যৈষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম তানজির আহমেদ। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত কানিপাড়া গ্রামের বাসিন্দা। নিউজবাংলা তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স। এজাহারে বলা হয়, তানজিরের স্ত্রীর সঙ্গে তার ছোট ভাই সাগর সরকার শাওনের বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল। ঘটনা বুঝতে পেরে তানজির ২০২০ সালের ৬ জানুয়ারি সাগরকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ গোবরের ডিবির নিচে পুঁতে রাখে। এ ঘটনায় পরদিন ৭ জানুয়ারি সাগরের বড় ভাই বেনজির আহমেদ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওই দিনই পুলিশ মরদেহ উদ্ধারসহ সন্দেহভাজন তানজির আহমেদকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে ভাইকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তানজির। পিপি ফারুক আহম্মেদ বলেন, মামলার তদন্ত শেষে পুলিশ তানজিরের নামে আদালতে অভিযোগপত্র দেয়। শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।
http://dlvr.it/SJjWWF

Post a Comment

0 Comments