Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রান্নাঘরের মাটির নিচে ইয়াবা, ‘কারবারি’ কারাগারে

বরগুনায় এক ইয়াবা কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বামনা বিচারিক হাকিম আদালতের মাধ্যমে শনিবার সকালে নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। ৪২ বছর বয়সী নজরুলের বাড়ি বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামে। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল আলম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম জানান, ইয়াবা চালানের গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে নজরুলের বাড়িতে অভিযান চালানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর রান্নাঘরের মাটি খুঁড়ে ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব নজরুলকে আটক করে তার নামে মামলা দিয়ে বামনা থানায় হস্তান্তর করে। ওসি বশিরুল জানান, মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আকতারুজ্জামান বলেন, নজরুল সাধারণত কক্সবাজারে মাছের ট্রলারে থাকেন। দেড় মাস ধরে বাড়িতে ছিলেন। তিনি হয়তো মিয়ানমার বা টেকনাফ থেকে এত ইয়াবা নিয়ে এসেছেন।
http://dlvr.it/SJQZ4X

Post a Comment

0 Comments