Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চবির সব বর্ষের সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু ২২ ফেব্রুয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে পাঠদান আগামী ২২ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান সই করা এক বিজ্ঞপ্তিতে শনিবার দুপরে এসব তথ্য জানানো হয়। গত ২১ জানুয়ারি করোনা পরিস্থিতির অবনতি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নেয়। ক্লাস বন্ধ থাকলেও বিভিন্ন বিভাগে চলমান পরীক্ষাগুলো সশরীরেই হয়। শিক্ষার্থীদের সুবিধায় আবাসিক সব হল ও শাটল ট্রেন চালু রাখা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের ক্লাস আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে চালু হবে। সব বিভাগ ও ইনস্টিটিউটের পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে। সশরীরে পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিভাগ ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাসও এদিন শুরু হবে। ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক সভা ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। স্বাস্থবিধি মেনে চলা ও শিক্ষার্থীদেরকে টিকা সনদ সঙ্গে রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
http://dlvr.it/SKGFxF

Post a Comment

0 Comments