লম্বা সময় পর ওয়ানডে ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে সাত মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে লাল সুবজ জার্সিধারীরা।
ঘরের মাঠে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারেন আফগান তিন স্পিনার; রাশিদ খান, মুজিব-উর-রেহমান ও মোহাম্মদ নাবি। এই তিন স্পিনার ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তামিম-সাকিবদের কাছে।
তবে শুধু এই তিন স্পিনারকে নিয়ে ভাবছেন না জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিন স্পিনারের পাশাপাশি আফগানিস্তানের বিপদের জায়গাগুলো নিয়ে পরিকল্পনা করে রেখেছেন তিনি। ম্যাচের আগের দিন সংবাদসম্মেলনে এমনটা জানান তামিম।
তামিম বলেন, ওই তিন স্পিনার নিয়ে শুধু ভাবছি তা নয়। ওদের ১১ উইকেট তুলতে হবে। তাই ওদের ব্যাটারদের নিয়েও আমাদের ভাবতে হয়। ৫০ ওভারে ওদের ৫-৬ জন বোলার বল করবে। সবকিছু নিয়ে ভাবতে হবে।
তিনি আরও বলেন, আমরা জানি বিপজ্জনক জায়গা কোনগুলো হতে পারে। কোন জায়গায় কীভাবে পরিকল্পনা করব। এটা নিয়ে গত ১-২ দিন ধরে কথা বলছি। যা কিছুই বলি না কেন, মাঠে করতে না পারলে কোনো লাভ হবে না।
ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে এ সিরিজ জিতলে ইংল্যান্ডকে টপকে টেবিলের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ।
http://dlvr.it/SKQpzD


0 Comments