Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অষ্টম শ্রেণি পাসে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চাকরি

অফিস সহায়ক পদে জনবল নিতে যাচ্ছে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪। আগ্রহী প্রার্থীকে ১৩ মার্চের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে। - পদের নাম: অফিস সহায়ক পদের সংখ্যা: ১টি বেতন গ্রেড: ২০ বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বয়স: ১৮ থেকে ৩০ বছর অভিজ্ঞতা: নিষ্প্রয়োজন - ২০২২ সালের ১৩ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সঙ্গে ৫০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১-২১৪১-০০০০-২০৩১ নম্বর কোডে জমা দিয়ে চালানের মূলকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। নিজ ঠিকানাসংবলিত ১০ টাকার ডাকটিকিট যুক্ত ৯.৫ X ৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম দিতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। খামের ওপরে পদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ / ডিএ দেয়া হবে না। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
http://dlvr.it/SKG63q

Post a Comment

0 Comments