ইউক্রেনে সামরিক অভিযান শুরু পর থেকে বিশ্বজুড়ে নানামুখী নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া। ফেসবুক-টুইটারের মতো ইন্টারনেভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসেছে বিধিনিষেধ।
এরই মধ্যে খবর ছড়িয়েছে, বিশ্বের প্রথম সারির অ্যাডাল্ট সাইট পর্নহাব-এ নিষিদ্ধ হয়েছেন রুশ নাগরিকেরা। রাশিয়া থেকে সাইটটিতে ঢুকলেই উড়তে দেখা যাচ্ছে ইউক্রেনের পতাকা।
এক রুশ নাগরিক বিষয়টি নিয়ে প্রথম টুইট করেন ২৫ ফেব্রুয়ারি সকালে। সোমবার দুপুর পর্যন্ত সেটি ১৪ হাজারের বেশিবার রি-টুইট হয়েছে। কোট-টুইট হয়েছে সাড়ে পাঁচ হাজারবারের বেশি। টুইটটি লাইক করেছেন প্রায় ৮০ হাজার মানুষ।
ওই রুশ নাগরিক লিখেছেন, যে নিষেধাজ্ঞার কথা কেউ বলছেন না। (সেটি হলো) রাশিয়ান ব্যবহারকারীদের বলতে গেলে ব্লক করেছে পর্নহাব। তারা সাইটে ঢুকতে গেলেই একটি বার্তা দেখছেন, যেখানে বলা হচ্ছে কনটেন্টটি তাদের জন্য বন্ধ। সেই সঙ্গে উড়তে দেখা যাচ্ছে ইউক্রনের পতাকা।
এই টুইটের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে কিছু সংবাদমাধ্যম।
পাশাপাশি টুইটটি ঝড়ের গতিতে ছড়িয়েছে নেট দুনিয়ায়। এটি রি-টুইট করে অনেকেই পর্নহাবকে অভিনন্দন জানাচ্ছেন। একজন লিখেছেন, ন্যাটোর চেয়ে পর্নহাবের নিষেধাজ্ঞা অনেক বেশি শক্তিশালী।
মেরি হ্যারিংটন নামে একজন লিখেছেন, মিস্টার পুতিন, আপনার সামরিকতন্ত্রের শাস্তি হিসেবে আমরা রাশিয়ান পুরুষদের যৌবন নষ্ট করে তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলব।
রিক উইলসন নামে একজন লিখেছেন, আমি পর্নহাবের নাম শুনেনি। তবে তাদের স্যালুট জানাই।
রেক্স চ্যাপম্যান নামে একজন লিখেছেন, পারফ্যাক্ট। জায়গামতো লাথি পড়েছে।
তবে এসব অনলাইনে এসব উচ্ছ্বাস চলছে স্রেফ গুজবের ভিত্তিতে। বাস্তবে এ ধরনের কোনো পদক্ষেপই নেয়নি পর্নহাব।
টুইটার ব্যবহারকারীদের অনেকে ভিপিএন-এ রাশিয়ার লোকেশন ব্যবহার করে অবাধে ঢুকেছেন এই অ্যাডাল্ট সাইটে।
ভিপিএন-এ রাশিয়ার লোকেশন থেকে ঢোকা যাচ্ছে পর্নহাবে
নিউজবাংলাও একই উপায়ে গুজবের বিষয়ে নিশ্চিত হয়েছে। দেখা গেছে, ভিপিএন-এ রাশিয়ার লোকেশন ব্যবহার করে পর্নহাবে ঢুকলে শুরুতেই রুশ ভাষায় প্রাপ্তবয়স্ক (১৮ বছর) নিশ্চিত হওয়া সংক্রান্ত একটি বার্তা দেখা যায়।
রাশিয়া থেকে পর্নহাবে ঢুকতে ভিকে ব্যবহারের শর্ত রয়েছে
একইসঙ্গে সাইটে ঢুকতে ইউরোপীয় স্যোশাল নেটওয়ার্ক ভিকে ব্যবহারের শর্ত দেয়া হয়েছে। ভিকে অ্যাকাউন্ট তৈরির পর সহজেই প্রবেশ করা গেছে সাইটের হোমপেজে।
পর্নহাবে রাশিয়াকে নিষিদ্ধ করার তথ্য যে ভিত্তিহীন, তা তুলে ধরেও অনেকে টুইট করছেন।
ভিপিএন-এ রাশিয়ার লোকেশন ব্যবহার করে পর্নহাবের কনটেন্ট দেখা যাচ্ছে
সামান্থা চোলে নামে একজন লিখেছেন, ভিপিএন-এর মাধ্যমে সাইটে প্রবেশ করা যাচ্ছে না- এমন তথ্যের সত্যতা নেই। আরও নিশ্চিত হওয়ার জন্য পর্নহাবের কমেন্টের অপেক্ষায় আছি। কারণ, আমি সাইটে ঢুকতেই যে বার্তা দেখছি, তা বয়স নিশ্চিতকরণের বার্তা।
জেন মাঞ্চুন ওং নামের এক ব্যবহারকারী লিখেছেন, আমি একটি রাশিয়ান ভিপিএন-এর মাধ্যমে পর্নহাবে গিয়েছিলাম। ভিকে-এর মাধ্যমে আমার বয়স নিশ্চিত করতে বলা হয়। তারপর আমি সেখানে ঢুকতে পেরেছি। রাশিয়ানদের ব্লক করে দেয়ার মতো কিছু দেখেনি। এটা গুজব।
ফার্ন রিডেল নামে একজন লিখেছেন, পর্নহাবে রাশিয়ান ব্যবহারকারীদের ব্লক করে দেয়ার বিষয়টি সত্যি নয়। এমনটা কখনও ঘটে থাকলে, সেটা হবে মনস্তাত্ত্বিক যুদ্ধে অবিশ্বাস্য এক পদক্ষেপ।
http://dlvr.it/SKnlD2


0 Comments