এফ এ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়ের পর সহজ জয় তুলে নিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। প্রত্যাশিত জয় তুলে নিয়েছে চেলসি ও টটেনহ্যাম হটস্পারও।
তিনটি ভিন্ন ভিন্ন ম্যাচে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে তিন ইংলিশ জায়ান্ট।
ইতিহাদে ফুলহামকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। লন্ডনের স্টামফোর্ড ব্রিজে প্লাইমাউথকে ২-১ ব্যবধানে হারায় চেলসি ও ব্রাইটনকে ৩-১ ব্যবধানে হারায় টটেনহ্যাম।
ঘরের মাঠে এক গোলে পিছিয়ে থেকে বড় জয় তুলে নেয় পেপ গার্দিওলার দল সিটি।
কারভালহোর গোলে ফুলহামের লিড নেয়ার দুই মিনিটের মাথায় গুন্ডগানের গোলে সমতায় ফেরে সিটি। পরে স্টোনসের গোলে লিড নেয়। শেষে মেহরেজের জোড়া গোলে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সিটি।
অন্য মাঠে শ্বাসরুদ্ধকরভাবে প্লাইমাউথকে হারায় চেলসি। লিগসফের গোলে লিড নিয়ে প্লাইমাউথ। আজপিলিকুয়েতার গোলে সমতায় ফেরে চেলসি। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে আলনসোর গোলে জয় নিশ্চিত করে চেলসি।
অন্যদিকে হ্যারি কেনের জোড়া গোলে ব্রাইটনকে হারায় টটেনহ্যাম। ম্যাচের ১৩ মিনিটে কেনের গোলে লিড নেয়া। আত্মঘাতী গোলে ব্যবধান ২-০ করে ফেলে টটেনহ্যাম। পরে বিসৌমার গোলে ব্যবধান কমায় ব্রাইটন। পরে কেনের আরেকটি গোল করে ফের ব্যবধান বাড়ায় স্পার্সরা।
সোমবার এফ এ কাপের একই রাউন্ডের ম্যাচে নামবে লিভারপুল ও কার্ডিফ। এ ম্যাচে আফ্রিকান কাপের দুই ফাইনালিস্ট মোহাম্মদ সালাহ ও সাদিও মানেকে পাচ্ছে না লিভারপুল।
http://dlvr.it/SJSn70


0 Comments