Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সাড়ে ৬ মাস পর বিমানের অনলাইন টিকিট বিক্রি শুরু

সাড়ে ৬ মাস পর অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে এ সেবা পুনরায় শুরু হবে বলে প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের সুবিধার জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি নতুন প্যাসেঞ্জার সার্ভিস সলিউশন সেবার মাধ্যমে সাময়িক বন্ধ থাকা সেবাসমূহ যেমন- অনলাইনে টিকেটিং, বুকিং, চেক-ইন, ওয়েব সার্ভিস ইত্যাদি সেবা পুনঃপ্রবর্তন হতে যাচ্ছে। ফলে যাত্রীরা আবারও বিমানের ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে টিকেট কেনাসহ অন্যান্য আনুষঙ্গিদয় যাত্রীবান্ধব সুবিধা উপভোগ করতে পারবেন। বাংলাদেশ বিমান যে ওয়েবসাইটটির মাধ্যমে টিকিট বিক্রি করে আসছিল সেটি গত বছরের ১১ আগস্ট থেকে বন্ধ। ওয়েবসাইটে টিকিট বিক্রি বন্ধের সময় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, খুব শিগগিরই এই ওয়েবসাইট চালু হবে। অবশেষে সে অপেক্ষা শেষ হতে যাচ্ছে। অনলাইনে টিকিট বিক্রি না হওয়ায় বিমানকে নির্ভর করতে হচ্ছিল ট্রাভেল এজেন্টদের ওপর। এতে একদিকে যেমন বিমানের আয়ে টান পড়ছিল, অন্য দিকে যাত্রীদেরও গুনতে হচ্ছিল বাড়তি অর্থ। বিজ্ঞপ্তিতে বিমান আরও জানায়, বর্তমান পিএসএস সিটা থেকে তথ্য ভান্ডার সেবর-এ স্থানান্তর করার জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩ টা ৪৫ মিনিট থেকে থেকে ২৭ ফেব্রুয়ারি রাত ৩টা পর্যন্ত প্রায় সাড়ে ১১ ঘণ্টা বিমানের সব চ্যানেল থেকে টিকেট বুকিং ও টিকেট ইস্যু সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় এই সময়েও সিডিউল অনুযায়ী এয়ারপোর্টের চেক-ইনসহ বিমান পরিবহন সংক্রান্ত কার্যক্রমসমূহ যথারীতি চালু থাকবে এবং সব ফ্লাইট যথাসময়ে গমন ও প্রত্যাবর্তন করবে। ২৭ ফেব্রুয়ারি সকাল থেকে যথারীতি বিমানের সব সেলস সেন্টার, বিমানের বাণিজ্যিক ওয়েব সাইট www.biman-airlines.com, বিমান কলসেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত সেলস্ এজেন্টের মাধ্যমে রিজার্ভেশন ও টিকেটিংয়ের স্বাভাবিক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
http://dlvr.it/SKYv6f

Post a Comment

0 Comments