Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

করোনার ১ম ডোজ টিকাদান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

যথেষ্ট মজুত থাকায় করোনাভাইরাসের প্রথম ডোজ টিকাদান চালু থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদ টিকাকেন্দ্র পরিদর্শন শেষে শনিবার দুপুর আড়াইটার দিকে তিনি এ কথা বলেন। গত ১৫ ফেব্রুয়ারি জানানো হয়, ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজ টিকা দেয়া হবে না। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ভয়ের কোনো কারণ নেই। আজকের পরেও প্রথম ডোজ টিকা চালু থাকবে। দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজও চলমান থাকবে। আমাদের কাছে যথেষ্ট টিকা মজুত আছে। যত টিকা লাগবে, আমরা দিতে পারব। কারণ আমাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত টিকা আছে। অতিরিক্ত টিকা অন্য দেশকে দেয়ার ভাবনার কথাও জানান জাহিদ মালেক। বলেন, আমরা এ চিন্তাও করছি, যদি আমাদের টিকা অতিরিক্ত হয়ে যায় তাহলে যে দেশ পায়নি সেই দেশকে আমরা টিকা দিয়ে দেব। করোনাভাইরাস থেকে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিতের জন্য ২৮ কোটি টিকা কিনেছে সরকার। এখনও ৯ থেকে ১০ কোটি টিকা মজুত আছে।
http://dlvr.it/SKhYrB

Post a Comment

0 Comments