Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ব্যারেলে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম ছাড়িয়েছে ১০০ ডলার। এটি গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এক ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১০২.৩ ডলারে পৌঁছে যায়। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। দেশটি বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসেরও রপ্তানিকারক। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে রাশিয়া ইউক্রনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয়ার পর তেলের দাম ১০০ ডলারে পৌঁছেছিল। এ ছাড়া স্বর্ণের মূল্য আন্তর্জাতিক বাজারে ২ শতাংশ বেড়েছে বলে দাবি করেছে বিবিসি। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া। পাল্টা প্রতিরোধের কথা জানিয়েছে ইউক্রেনও। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে তারা। এদিকে ইউক্রেনে সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র। দেশটিতে অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
http://dlvr.it/SKYZtQ

Post a Comment

0 Comments