Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ক্রিপ্টোকারেন্সির নতুন রাজা অমিতাভ বচ্চন

প্রযুক্তি জগতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বলছেন, বর্তমান অর্থব্যবস্থাকে বাতিল করে দিয়ে সেই স্থান দখল করে নিবে ক্রিপ্টোকারেন্সি। আবার অনেক অর্থনীতি বিশেষজ্ঞ বলছেন ভিন্ন কথা, কেউ কেউ একে বাবল বা স্ক্যাম হিসেবে অভিহিত করেন। এদিকে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে উদ্যোগী হয়েছে। নিজস্ব ক্রিপ্টোকারেন্সি ও ভার্চুয়াল মার্কেট প্লেস নিয়ে কাজ করছে বিশ্বের সবচেয়ে চেইনশপ-ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ালমার্ট। ইলন মাস্কের মতো ব্যক্তিও ক্রিপ্টো নিয়ে আশাবাদী। এবার এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের প্রভাবশালী অভিনেতা অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চনকে সঙ্গে নিয়ে ক্রিপ্টোকারেন্সিতে ২ কোটি ১২ লাখ টাকা (২ লাখ ৫০ হাজার ডলার) বিনিয়োগ করে আয় করেছেন ১৪৮ কোটি ৭৫ লাখ টাকা (১৭ লাখ ৫০ হাজার ডলার)। ভেনকাঁটা শ্রীনিবাসের সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেরিডিয়ান টেক পিটিইতে এই অর্থ বিনিয়োগ করে আড়াই বছরে শতকোটি টাকারও বেশি লাভ করেছেন। সংবাদমাধ্যম এখন অমিতাভ বচ্চনকে ক্রিপ্টোকারেন্সির রাজা হিসেবে উল্লেখ করছে। শুধু ক্রিপ্টোকারেন্সিতেই নয়, অমিতাভ বচ্চনের রয়েছে নিজস্ব এনএফটি (ননফাঞ্জিবল টোকেন) প্রজেক্ট। বেইয়ন্ড লাইফের এক নিলামে তার ১ মিলিয়ন ডলার মূল্যের এনএফটি বিক্রি হয়েছিল।
http://dlvr.it/SJDTx8

Post a Comment

0 Comments