Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বাঁচানো গেল না দগ্ধ গৃহবধূকে

টাঙ্গাইলের ঘাটাইলে দগ্ধ গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ৩৫ বছরের ওই গৃহবধূর নাম হাছিনা আক্তার। সোমবার উপজেলার গারট্র গ্রামে দগ্ধ হন তিনি। হাছিনা বেগম ওই এলাকার আব্দুল বারেকের স্ত্রী। এই দম্পতির ৪টি সন্তান রয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন। পরিবারের বরাতে তিনি জানান, রাতের খাবার রান্না করার সময় চুলা থেকে হঠাৎ তার শরীরে আগুন লেগে যায়। দগ্ধ হলে প্রথমে তাকে নেয়া হয় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানকার চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। অবস্থার অবনতি হলে জেনারেল হাসপাতাল থেকে তাকে নেয়া হয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
http://dlvr.it/SK11DS

Post a Comment

0 Comments