Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সাকিব-মুশফিকদের দেখে এখনও শিখছেন তরুণরা

বাংলাদেশের ক্রিকেটের উন্নতিটা এসেছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবালের হাত ধরে। এই তারকা ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। আন্তর্জাতিক ক্যারিয়ারটা প্রায় গুটিয়ে নিয়েছেন মাশরাফি। ধীরে ধীরে ক্রিকেটের পরিসীমা কমিয়ে আনছেন বাকি চার জনও। মোটামুটি ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে চলে এসেছেন সিনিয়ররা। এই সময় তাদের অনেকে রয়েছেন অফ ফর্মে। তারপরও তরুণ ক্রিকেটাররা তাদের থেকে শিক্ষা নিয়ে সামনের জন্য নিজেদের গড়ে তুলছেন। বিভিন্ন সময়ে দলের বিপর্যয়ে সিনিয়ররা যেভাবে দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সেটি থেকে শিক্ষা নিয়ে সে অনুযায়ী এগিয়ে যেতে চান তরুণ ক্রিকেটাররা। এমনটি জানিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজ বলেন, তাদেরকে (সিনিয়রদের) দেখেই তো শিখি। যারা অভিজ্ঞ আছেন তারা বাংলাদেশকে অনেক বড় অর্জন এনে দিয়েছেন। তারা যেভাবে বাংলাদেশকে একধাপ উপরে নিয়েছেন, আমরা সেটা দেখেই শিখি। তিনি আরও বলেন, তাদের দেখে চিন্তা করতাম আমরাও চেষ্টা করব ম্যাচ জেতানোর। ওই আত্মবিশ্বাস ছিল মাঠের মধ্যে। আমাদের যখন ৫০ হয়ে গেল তখন নিজেদের বলছিলাম যে আমরা যদি ম্যাচ না জিতি তবে এই ৫০ এর কোন দাম থাকবে না। যদি জিতে যাই তবে এটা আমাদের জন্য ভাল একটা অর্জন হবে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইতোমধ্যেই ২-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। সোমবার সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।আফগানদের ক্লিন সুইপ করে পূর্ণ পয়েন্ট বাগিয়ে আইসিসি সুপার লিগের শীর্ষস্থান আরও পোক্ত করতে বেলা ১১টায় মাঠে নামছে টাইগাররা।
http://dlvr.it/SKl0bs

Post a Comment

0 Comments