Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশ হাইকোর্টে স্থগিত

জয়পুরহাট জেলার শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের আদেশটি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন কায়সার কামাল ও গালিব আমিদ। কায়সার কামাল বলেন, শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশের ওপর আদালত ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। আইনজীবীরা জানান, ১৯৮৫ সালে জয়পুরহাট শহীদ জিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়ে রাজশাহী বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয় এবং এমপিওভুক্ত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হঠাৎ শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে পুরহাট মহাবিদ্যালয় নামকরণের জন্য ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাজশাহী বোর্ডের কাছে চিঠি পাঠায়। জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২১ সালের ২৬ অক্টোবর জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের চূড়ান্ত অনুমোদন দেয়। এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে শহীদ জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হক হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেয়।
http://dlvr.it/SJZgpg

Post a Comment

0 Comments