বড় পর্দায় এক সঙ্গে আসবেন ঈশানের মা-বাবা অর্থাৎ যশ আর নুসরাত। প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে এটাই একটা বড় কারণ হতে পারে।
সিনেমার কাজও শেষ; সেটি পরিচালনা করেছেন শীলাদিত্য় মৌলিক। সিনেমার নাম মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। সোশ্যাল মিডিয়ায় ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে শুটিং শেষ হওয়ার খবর দিয়েছেন তিনি।
সবরকম সহযোগিতা করার জন্য যশ-নুসরাতকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক। ধন্যবাদ জানিয়েছেন প্রযোজক ও সিনেমার সব সদস্যকেও।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমাটির প্রেক্ষাপট ছাত্র রাজনীতি। এক মাস্টারমশাই তার এক ছাত্রকে খুন হতে দেখেন। খুনীও তার ছাত্র এবং সঙ্গে মেয়ের প্রেমিকও। এভাবেই এগিয়েছে সিনেমার গল্প। গল্প লিখেছেন মোমো।
যশ-নুসরাত ছাড়াও অভিনয় করেছেন সুমন্ত মুখোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য্য ও দেবাশীষ মণ্ডল।
পর্দায় এর আগেও যশরাতকে দেখেছেন দর্শকরা। তবে সেগুলো বেশিরভাগই অন্যধারার। এবারের সিনেমাটি একটু সিরিয়াস। পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি ছাড়াও আরও চিত্রনাট্য শুনিয়েছিলাম ওদের। তবে ওরা এটাই বেছে নিয়েছে।
ঈশানের ২ মাস বয়সের সময় সিনেমার শুটিংয়ের জন্য কাশ্মীর গিয়েছিলেন নুসরাত-যশ। শিলাদিত্যর কথায়, ক্যামেরায় যশ-নুসরাতের রসায়ন দারুণ। তাই ছাত্র-ছাত্রী হিসেবে ভালোই মানাবে।
http://dlvr.it/SLMGXg


0 Comments