বলিউড ভাইজান, সুপারস্টার সালমান খান একসময় আত্মহত্যা করতে চাইতেন। বলিউডের এ টাইগার এর হয়েছিল আত্মহত্যার রোগ। নিজের মুখেই এ কথা প্রকাশ করেছেন সালমান। সলমন খানের প্রায় সব সিনেমাতেই নিজের সিক্স প্যাক বা পেশীবহুল পুরুষালি চেহারা দেখানোর প্রবণতা দেখা যায়। পঞ্চাশ পেরিয়ে গেলেও, ফিটনেসে তিনি এখনও দুর্দান্ত। স্বাস্থ্য নিয়ে সবসময় সচেতন এই তারকা। বিভিন্ন ভিডিওতে তা দেখাও যায়। সেই তিনিই একসময় আত্মহত্যা করতে চাইতেন! ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামে নার্ভের এক রোগে ভুগেছিলেন সালমান। একেই সহজ করে বলা হয় আত্মহত্যার রোগ। এই রোগে এতটাই যন্ত্রণা পন রোগী, একসময় তিনি মনে করেন যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যাই সবচেয়ে ভালো পথ। সালমানের সিনেমা টিউবলাইট এর রেডিও গানটি প্রকাশ অনুষ্ঠান হয়েছিল দুবাইয়ে। সে অনুষ্ঠানে এ রোগে আক্রান্ত হওয়ার কথা জানান সালমান। জানিয়েছিলেন, এই রোগে আক্রান্ত হওয়ার পর সারা মুখে অসহ্য যন্ত্রণা হত সালমানের। ঠিককরে মুখ খুলতে পারতেন না, কথা বলতে পারতেন না। কণ্ঠ ভেঙে গিয়েছিল। সালমান বলেন, সবাই ভাবছিল যে আমার মনে হয় মদ পান করে এই অবস্থা হয়েছে। অথচ রমজানের সময়ে আমি মদ পান করি না।
http://dlvr.it/SM5D9V