বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হল থেকে ভাইয়ের বাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়া যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী তারেক মুহাম্মদ ইফতেখারকে পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম নিউজবাংলাকে জানান, ইফতেখার পরিবারের কাউকে না জানিয়ে তাবলীগ জামাতে গিয়েছিলেন। সন্ধ্যায় কাকরাইল থেকে তাকে উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন: তিন দিন ধরে বুয়েট শিক্ষার্থী নিখোঁজ সোমবার বিকেলে বুয়েটের ড. এম এ রশীদ হল থেকে বেরিয়ে ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল ইফতেখারের। সেখানে না যাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজ নেন স্বজনরা। সন্ধান না পেয়ে বুধবার চকবার থানায় সাধারণ ডায়েরি করেন তার ভাই। সাধারণ ডায়েরির বিষয়ে তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক মো. নুরুদ্দিন বলেন, পরিবারের কাউকে না জানিয়ে তিনি তাবলীগে যান। এ কারণে তার পরিবারের সদস্য ও স্বজনরা উদ্বিগ্ন ছিলেন। ইফতেখার তাবলীগ থেকে ফেরত এসে কাকরাইল মসজিদে অবস্থান করছিলেন। আমরা তাকে সেখান থেকে উদ্ধার করি।
http://dlvr.it/SLsqC8