গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই জনের রগ কেটে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সদর উপজেলার জয়নগর গ্রামের মধুমতি নদীর পাড়ে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। যারা আহত হয়েছেন তারা হলেন, অহিদ শেখ ও হাসমত আলী শেখ। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অহিদ ও তার চাচা হাসমতকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের খুলনায় পাঠায়। অহিদের চাচাতো ভাই মহিউদ্দিন শেখ জানান, লিটু শেখ ও ওলিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছে।বুধবার সন্ধ্যার পর জয়নগর গ্রামের সোহাগ ইটভাটার কাছে তাদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তারা অহিদের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেয়, কোপানো হয় মাথায়। এ সময় হাসমতের এক পায়ের রগও কেটে দেয় প্রতিপক্ষ। পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাব্বির রহমান বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়টি তদন্ত করছি। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।
http://dlvr.it/SL03jl