Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পক্ষপাতদুষ্ট সংস্থা: তথ্যমন্ত্রী

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি পক্ষপাতদুষ্ট সংস্থা, তারা গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিনি নওগাঁ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরই মধ্যেই তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। তারা বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য বিবৃতি দিয়েছিল। যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আমাদের দেশে যখন বিএনপি-জামায়াত পেট্রলবোমায় মানুষ হত্যা করছিল, তখন তারা কোনো বিবৃতি দেয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন আমি পড়েছি। আইন ও সালিশ কেন্দ্র যেভাবে পাঠিয়েছে, ঠিক সেভাবেই তারা ছাপিয়েছে। দেশবিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, তাদের কাছে থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ তারা রিপোর্ট দিয়েছে। এটি আমাদের উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করার আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশমাত্র। মন্ত্রী বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরই মধ্যে পক্ষপাতদুষ্ট সংস্থা হিসেবে চিহ্নিত হয়েছে। এ কারণে তারা গুরুত্ব হারিয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, কোনটা বিএনপির বক্তব্য সেটা বোঝা মুশকিল। বিএনপির একেক নেতা একেক ধরনের কথা বলেন। তারা জনগণ থেকে অনেক দূরে সরে গেছে। সে কারণে তারা নানাভাবে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, গুম, বেআইনি আটক, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে কর্তৃপক্ষ। বিরোধী রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা ও দমন করা হয়েছে। কিছু ক্ষেত্রে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে। এ ছাড়া মতপ্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব করা অব্যাহত রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।
http://dlvr.it/SMjM26

Post a Comment

0 Comments