করোনা সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে দেশে পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ। এ নিয়ে টানা ১০ দিন করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে সোমবার এতথ্য জানিয়েছে।
এতে জানানো হয়, দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও চারজনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৮৯।
গত ২৪ ঘণ্টায় ২৪ জেলায় করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। আগেরদিন করোনাশূন্য জেলার সংখ্যা ছিল ১৬টি। আর তার আগের দিন শনিবার করোনাশূন্য ছিল ১০ জেলা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, শনাক্তের হার টানা ১৪ দিন ৫ শতাংশের নিচে থাকলে করোনার নিয়ন্ত্রণে বলে ধরা হয়। এ হিসেবে দেশে করোনা তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে অপেক্ষা করতে হবে আরও চার দিন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ২০ হাজার ৯টি নমুনা পরীক্ষায় ৪৩৬ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে।
http://dlvr.it/SLDNj8


0 Comments