রংপুরের পীরগাছা থানার উপপুুলিশ পরিদর্শক (এসআই) স্বপন কুমারকে বলাৎকারের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বলাৎকারের অভিযোগ তোলা বৃদ্ধের ভাইয়ের করা মামলায় শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র এসব নিশ্চিত করেছেন। এসআই স্বপনকে আদালতে তোলা হবে বলে তিনি জানিয়েছেন। এর আগে স্বপন কুমারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। স্থানীয়রা জানান, এসআই স্বপন কুমার পীরগাছা সরকারি কলেজের পাশে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী বাসায় না থাকার সুযোগে বুধবার রাতে এক বৃদ্ধকে বাসায় ডেকে নেন। ওই বৃদ্ধ বৃহস্পতিবার সকালে সেখান থেকে ফিরে পরিচিতদের জানান যে রাতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর থেকে তার শারীরিক সমস্যা হচ্ছে। পরিচিত একজন তাকে পর্যবেক্ষণ করে ধারণা করেন যে বলাৎকার করা হয়েছে। ওই বৃদ্ধ এখন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
http://dlvr.it/SLxFsW