Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সন্তানদের বেঁধে মাকে হত্যা: এসি মিস্ত্রি রিমান্ডে

রাজধানীর সবুজবাগের বটতলায় তানিয়া আফরোজ নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে গ্রেপ্তার সন্দেহভাজন এসি মিস্ত্রি মো. বাপ্পীকে পাঁচদিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আফনান সুমী আসামিকে পাঁচ দিনের রিমান্ড দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা আমিনুর বাশার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ মার্চ রাতে তানিয়ার বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী (মিস্ত্রি)। তিনি ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন সেট, নগদ প্রায় ১৫ হাজার টাকা লুট করেন। বাপ্পী আরও মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এসময় এসি মিস্ত্রি তাকে হত্যা করেন। সবুজবাগের বাসায় দুই শিশু সন্তানের মুখ বেঁধে তানিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। তার মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই সন্তান। তাদের মধ্যে বড় জনের বয়স তিন বছর এবং ছোট জনের বয়স মাত্র ১০ মাস। রংপুর জেলার পীরগঞ্জ থানার সুন্দরপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে তানিয়া। বর্তমানে তিনি সবুজবাগের ওই বাসায় সপরিবারে বাস করতেন।
http://dlvr.it/SMZjvv

Post a Comment

0 Comments