ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ সেনাদের বড় একটি অংশ সরিয়ে নেয়ার কথা জানিয়েছে ক্রেমলিন (রাশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়)। মস্কো বলছে, শান্তি আলোচনার স্বার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী আলেকজান্ডার ফোমিন মঙ্গলবার এসব জানান। তিনি বলেন, শান্তি আলোচনা ফলপ্রসূ করতে কিয়েভ এবং চেরনিগভ থেকে সামরিক তৎপরতা কমানো হয়েছে।
ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে রাশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী আলেকজান্ডার ফোমিন সাংবাদিকদের এসব জানান।
তিনি বলেন, শান্তি আলোচনা ফলপ্রসূ করতে কিয়েভ এবং চেরনিগভ থেকে সামরিক তৎপরতা কমানো হয়েছে। আমরা আশা করি, কিয়েভ উপযুক্ত সিদ্ধান্ত নেবে। এতে ভবিষ্যতে তাদের সঙ্গে কাজ করা সহজ হবে।
এসময় যুদ্ধবন্দীদের সঙ্গে মানবিক আচরণসহ জেনেভা কনভেনশনের শর্তগুলো মেনে চলতে ইউক্রনের প্রতি আহ্বান জানান রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী ফমিন।
তিনি বলেন, ইউক্রেনের নিরপেক্ষতা এবং অ-পারমাণবিক অবস্থার বিষয়ে একটি চুক্তি সংক্রান্ত আলোচনা হবে। এই পদক্ষেপের সঙ্গে সঙ্গে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চিতকরণের বিষয়টি বাস্তব রূপ পেল।
ফমিন বলেন, পারস্পারিক আস্থা বাড়ানোর পাশাপাশি সমঝোতার পরিবেশ তৈরি করে চুক্তিতে পৌঁছানোয় আমাদের লক্ষ্য। ইস্তানবুল থেকে ফিরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন সেনাপ্রধান।
গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর দুদিন আগে পূর্ব ইউক্রেনের বিদ্রোহী অধ্যুষিত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
কিয়েভের বিরুদ্ধে ক্রেমলিনের অভিযোগ, ঘরের পাশে ইউক্রেন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে, তাদের স্বার্বভৌমত্বের হুমকি হয়ে দাঁড়াবে। তাই তারা চাইছে, যে কোনো উপায়ে আমেরিকা নেতৃত্বাধীন ন্যাটো থেকে ইউক্রেনকে দূরে রাখতে।
http://dlvr.it/SMb3rY


0 Comments