গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৪টি জেলায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়নি। এর আগের দিন ৪৮ জেলা রোগীশূন্য ছিল। এ সময়ের মধ্যে মারা গেছেন তিনজন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১১৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৮২ জন। এর আগের দিন ৬২ জন নতুন রোগী শনাক্তের সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তদর। ৮২ জন মিলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জনে।
http://dlvr.it/SM2Bhn