Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘বড় হামলার পরিকল্পনা’ করছে আজারবাইজান

ইউক্রেনে চলছে রুশ সামরিক অভিযান। এমন পরিস্থিতিতে পুরো বিশ্বের মনযোগ যখন ইউক্রেন পরিস্থিতির দিকে তখন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিমিয়ান দাবি করেছেন, আর্মেনিয়া ও নাগর্নো-কারাবাখ অঞ্চলে বড় আকারের হামলার জন্য প্রেক্ষাপট সৃষ্টি করছে আজারবাইজান। এর আগে ২০২০ সালে নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে। দুই দেশই একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। রাশিয়ার সঙ্গে উভয় দেশের ভালো সম্পর্ক থাকায় মস্কোর মধ্যস্ততায় শান্তি চুক্তির মাধ্যমে দুদেশের যুদ্ধের অবসান হয়। পরে এ অঞ্চলে শান্তিরক্ষী হিসেবে রুশ সেনা মোতায়েন করা হয়। কিন্তু আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিমিয়ান দাবি করেছেন, স্থায়ী চুক্তির বিষয়ে আর্মেনিয়া প্রস্তুত হলেও আজারবাইজান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা বৃদ্ধির পরেও ৬ এপ্রিল আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও ইউরোপীয় ইউনিয়নের সভাপতি চার্লস মাইকেলের সঙ্গে ব্রাসেলসে হওয়া আসন্ন বৈঠক ফলপ্রসু হবে। আরটির প্রতিবেদনে বলা হয়েছে, নাগারনো-কারাবাখ অঞ্চলে টহলকাজে নিয়োজিত রুশ শান্তিরক্ষীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজারবাইজান যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা চালাচ্ছে। পরে আজারবাইজান রাশিয়ার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ করে এবং দাবি করে অবৈধ আর্মেনীয় বাহিনীর গোপন আক্রমনের জবাব দিচ্ছে আজারবাইজান। যদিও বৃহস্পতিবার আজারবাইজানও যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরুর দিকে জোর দিয়েছেন।
http://dlvr.it/SMn3Nb

Post a Comment

0 Comments