Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ইসলামী ব্যাংক রামপুরা শাখা স্থানান্তর

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকার রামপুরা শাখা স্থানান্তর করে নেয়া হয়েছে এমজি টাওয়ারে। রোবাবর ৩৮৯/বি, ডিআইটি রোডের এমজি টাওয়ারের নতুন ভবনে শাখার উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে সর্বজনীন কল্যাণে মাহে রমজান শীর্ষক আলোচনা উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এনামুল করিম। ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মুহাম্মদ সাঈদ উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মজুমদার ও মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন রামপুরা শাখাপ্রধান দিদার হোসেন। এ সময় পল্টন শাখাপ্রধান আবদুল কাদেরসহ রামপুরা শাখার কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
http://dlvr.it/SNRPXk

Post a Comment

0 Comments