Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে’

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সামাজিকীকরণের আওতায় এনে তাদের অর্ন্তভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, এ ধরনের শিশুদের প্রশিক্ষণ ও পরিচর্চার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। ঢাবির অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শনিবার আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২২ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়। উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ নিয়মিতভাবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের অধিকার প্রতিষ্ঠা ও স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে। উদারতা, সহানুভূতিশীলতা ও মানবিকতা নিয়ে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়াতে হবে। এই ধরনের শিশুদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভাগীয় চেয়ারপারসন তাওহিদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন অধ্যাপক ড. হাকিম আরিফ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ এবং জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈম।
http://dlvr.it/SMr005

Post a Comment

0 Comments