সুন্দরবনের অভয়াশ্রম এলাকায় মাছ শিকারের দায়ে ৭ জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
গহীন সুন্দরবনের বালিঝাঁকি খালে মাছ ধরার সময় সোমবার সকালে তাদের আটক করা হয়।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মনিরুলইসলাম, মাসুদ রানা, চাঁদনিমুখা গ্রামের খলিল সরদার, চন্ডিপুর গ্রামের হাবিবুর গাজী, রবিউল শেখ, আবুল বাশার এবং আব্দুল খালেক।
বন কর্মকর্তা হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়। সুন্দরবনের বালিঝাঁকি খালে মাছ ধরার সময় ৭ জেলেকে আটক করা হয়। তাদের বন আইনে আদালতে পাঠানো হয়েছে।
বনবিভাগের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জেলে মালামাল ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। এ সময় জেলেদের ২টি জাল ও ২টি নৌকাসহ মাছ ধরার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
http://dlvr.it/SNN14j


0 Comments