Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাব্বির দারুণ ক্যাচে ফিরলেন বাভুমা

ডারবানে তৃতীয় দিনের শুরু থেকে ক্যাচ মিসের মহড়া দিচ্ছিল বাংলাদেশ। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের ক্যাচই দুইবার ছাড়েন বাংলাদেশী ফিল্ডাররা। তবে মধ্যাহ্ন বিরতির পর সে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিচ্ছেন ফিল্ডাররা। প্রথমে ক্লোজ ইনে দারুণ এক ক্যাচ নিয়ে কিগান পিটারসেনকে ফেরান মাহমুদুল হাসান জয়। বোলার ছিলেন মেহেদী মিরাজ। পরের ওভারে এবাদতের ডেলিভারিতে টেম্বা বাভুমার ব্যাট ছুঁয়ে যাওয়া বল স্লিপে বাম হাতে দারুণ দক্ষতায় লুফে নেন ইয়াসির রাব্বি। সব মিলিয়ে লাঞ্চের পর ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টায় আছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৩০। তাদের লিড দাঁড়িয়েছে ১৯৯ রানের। তৃতীয় দিন বিনা উইকেটে ৬ রান নিয়ে দিন শেষ করে সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। এরপর ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৯৮ রান।
http://dlvr.it/SMtDt3

Post a Comment

0 Comments