Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পানি ছিটিয়ে বর্ষবরণ যে দেশে

বাঙালিরা শতাব্দ বা শকাব্দ নামে যে বর্ষপঞ্জি অনুসরণ করে, এই একই বর্ষপঞ্জি অনুসরণ করা হয় উপমহাদেশ ছাড়িয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও। এর একটি থাইল্যান্ড। থাইল্যান্ডে নতুন বছরের শুরুর দিনটি সংক্রান উৎসব নামে পরিচিত। এ উৎসবে পানি নিয়ে খেলায় মেতে ওঠে পুরো দেশ। দুই দিনব্যাপী এই আয়োজন চলে ১৫ এপ্রিল পর্যন্ত। তবে ২০১৮ সাল থেকে উৎসবের সময়কাল বাড়িয়ে দেয় থাই সরকার। সংস্কৃত 'সংক্রান্তি' শব্দটি থেকে সংক্রান শব্দটি এসেছে। এ সময়ে দেশটিতে সাধারণ ছুটি থাকে। থাই এবং মালয়েশিয়ান সিয়ামিজ গোত্রের লোকজন মূলত ধর্মীয় রীতি মেনে এ উৎসব পালন করেন, কিন্তু উদযাপন হয় গোটা দেশেই। নববর্ষে থাইল্যান্ডে সবচেয়ে বড় আয়োজন পানি উৎসব। দিনভর সব বয়সের সব শ্রেণির মানুষ অংশ নেন এতে। নানা আয়োজন বিভিন্ন শহরেও জাঁকজমকভাবে উদযাপন হয় সংক্রান। চলতি বছর পানির সংকটে ভুগছে থাইল্যান্ড। তা সত্ত্বেও এ বছর সংক্রান উদযাপনে কমতি রাখেনি থাই সরকার। করোনার স্বাস্থ্যবিধি মেনে ঐহিত্যবাহী নানা আয়োজন রাখা হয়েছে ব্যাংকক, আয়ুথায়া, সংখলা, চিয়াং মাই, সামুত প্রাকানসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। ব্যাংকক ব্যাংককের দশটি মন্দিরে চলছে অ্যামেজিং সংক্রান ২০২২ সেলিব্রেশন। ৯ থেকে ১৭ এপ্রিল চলা উৎসবে থাই নববর্ষের উৎস এবং ঐতিহ্যকে সম্মান দেখানোর পাশাপাশি নানা আয়োজন রাখা হয়েছে ওয়াট অরুণ, ওয়াট ফো, ওয়াট রাকাং, ওয়াট সুথাত, ওয়াট কালেয়ানামিট, ওয়াট প্রয়াউন, ওয়াট রতচানতদারম, ওয়াট মহাথাট, ওয়াট সাকেত এবং ওয়াট রচাবোফিট মন্দিরে। আইকনসিয়ামে ১০ দিনব্যাপী আইকনিক সংক্রান ফেস্টিভ্যাল ২০২২ চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। আয়োজনে আছে প্রবীণদের শ্রদ্ধা জানানোর আচার গান ন্যাম ফ্রা এবং রোট ন্যাম ড্যাম। আরও থাকছে পরিবার কেন্দ্রিক বিনোদন, ঘুড়ি ওড়ানো ও নানান খেলা। আয়োজন ঘিরে মেলা বসে আইকনসিয়ামে। সংক্রানের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন পানি খেলা। থাই বেভারেজ পিএলসি এবার ওয়াটার ফেস্টিভ্যালের আয়োজন করেছে। ১৩-১৫ এপ্রিল ওয়াট ফো, ওয়াট অরুণ, ওয়াট প্রয়ুন, ওয়াট কালেয়ানামিত, ওয়াট রাকাং, মহারাজ পিয়ার, লং ১৯১৯, সুক্সসিয়াম এবং এশিয়াটিকে অনুষ্ঠিত হবে পানি খেলা। চিয়াং মাই ১৩ থেকে ১৫ এপ্রিল লান্না অ্যানসিয়েন্ট হাউস এবং চারোয়েন প্রাথেট রোডে ওয়াটার ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। নাম থিপ পাই মাই মুয়াং চিয়াং মাই উৎসবটি ১২-১৬ এপ্রিল পর্যন্ত চিয়াং মাইয়ের ১০টি স্থানে চলছে। আয়োজন ঘিরে ওয়াট বুফফারাম, ডোই ইন্থানন এবং পিং রিভারের তিনটি স্থান থেকে পবিত্র পানি সংগ্রহ করা হয়। এ বছর ওয়াট ফ্রা দ্যাট ডোই সুথেপ, ওয়াট ফা লাট, থ্রি কিংস মনুমেন্ট, ওয়াট পান সাও, ওয়াট বুফফারাম, ওয়াট লোক মলি, ওয়াট থারথিপ চাই প্রদিত এবং ওয়াট পা দায়েতে মোট ১০ হাজার ৭২৬ বোতল পবিত্র পানি বিতরণ করা হবে। আয়ুথায়া সংক্রান মিউজিক হেরিটেজ ফেস্টিভ্যাল ২০২২ শুরু হয় ১২ এপ্রিল। চলবে ২১ এপ্রিল পর্যন্ত। আয়ুথায়ার ঐতিহাসিক নিদর্শনগুলো সম্পর্কে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়াট ফ্রা রাম মন্দিরে চলছে এই আয়োজন। সংখলা সংখলার ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে স্থানীয় ও আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুরাতন শহরে ২১ এপ্রিল পর্যন্ত চলবে সংক্রান মিউজিক হেরিটেজ ফেস্টিভ্যাল ২০২২। সামুত প্রাকান সামুত প্রাকানের ফ্রা প্রাদায়েং সিটি হলে ফ্রা প্রাদায়েং সংক্রান ফেস্টিভ্যাল ২০২২ অনুষ্ঠিত হবে ২২-২৪ এপ্রিলের মধ্যে৷ উত্সবটি শহরের আশেপাশের অন্যান্য অনুষ্ঠানগুলোর চেয়ে কিছুটা ভিন্ন। কারণ এই দুই দিনে স্থানীয় লোকজন ঐতিহ্যবাহী সোম অনুষ্ঠান পালন করবে। উৎসবে মিস সংক্রান প্যারেডও থাকছে। উদন থানি বান চিয়াং ঐতিহাসিক স্থানে ১৩-১৪ এপ্রিল অনুষ্ঠিত হয় ওয়াটার ফেস্টিভ্যাল। খোন কাইন ওয়াটার ফেস্টিভ্যাল ১৩ থেকে ১৪ এপ্রিল ওয়াট চাইসিতে অনুষ্ঠিত হয়। লামফুন ইনথিওংযোগ রোডে ১৩ থেকে ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয় ওয়াটার ফেস্টিভ্যাল। প্রতিটি আয়োজনে প্রবেশের মূল শর্ত কোভিড টিকা। এ ছাড়া করোনা নেগেটিভ পরীক্ষার সনদও রাখতে হচ্ছে আগতদের। আয়োজনস্থলে অ্যালকোহল বিক্রি এবং সেবনের অনুমতি থাকছে না। এ ছাড়া জনসমাগমস্থলে পানি ছিটানো, পাউডার স্মেয়ারিং এবং ফোম পার্টি নিষিদ্ধ করা হয়েছে।
http://dlvr.it/SNZp9g

Post a Comment

0 Comments