রমজানে অন্ধ, প্রতিবন্ধী, দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে সিদ্ধ ও কাচা ডিম বিতরণ করবে খুলনা মহানগর পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতি।
বোববার বিকেলে সংগঠনটির মহাসচিব এস এম সোহরাব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, অসহায়দের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করতে খুলনা মহানগর ও উপজেলারগুলোর বিভিন্ন স্থানে আমাদের ভ্রাম্যমাণ গাড়ি থাকবে। সেখান থেকে পুষ্টিকর ডিম বিনামূল্য নিতে পারবেন তারা।
তিনি আরও বলেন, যদি কোন রোজাদার মুসলিমরা রমজান মাসে ডিম ক্রয় কর খেতে পারেন, তবে তাদেরকে আমার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।
অথবা তারা আমার মোবাইল নম্বরে (০১৭১১ ৩৬১১৯৪) যোগাযোগ করলে ডিম পৌঁছে দেব।
http://dlvr.it/SMtWP3


0 Comments