Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পুকুরে মাছ ধরতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে মাছ ধরতে নেমে পানিতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের একটি পুকুর থেকে বুধবার সকালে জিসান হাওলাদারের মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি গোলাম ছরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ১৭ বছরের জিসান হাওলাদার কালুপাড়া গ্রামের বাসিন্দা এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। পরিবারের বরাতে ওসি জানান, বুধবার সকালে জিসান তার বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে নামে। দীর্ঘ সময়ে ফিরে না আসায় খোঁজাখুঁজি করে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। জিসানের মা নাজমা বেগম বলেন, আমার স্বামী কয়েক দিন আগে মালয়েশিয়ায় মারা গেছে। তার মরদেহটা এখনও আমরা দেশেই আনতে পারিনি। এর মধ্যে আমার সন্তান পানিতে ডুবে মারা গেল। জিসান মৃগী রোগে আক্রান্ত ছিল বলেও জানান নাজমা বেগম। ওসি গোলাম ছরোয়ার বলেন, জিসানের মরদেহ বুধবার বিকেলে জানাজা শেষে কালুপাড়া গ্রামের নিজ বাড়িতে দাফন করেছে তার পরিবার।
http://dlvr.it/SN4WsQ

Post a Comment

0 Comments