কূটনীতিকদের জন্য একটি ইফতার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটি।
রাজধানীর গুলশানের একটি হোটেলে শুক্রবার ওই ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ করেন। সে সঙ্গে তিনি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির ইফতারে যোগ দিয়েছি। আজ আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। করোনা মহামারি এখন না থাকায় আমরা এখানে এক সাথে উপস্থিত হতে পেরেছি, আপনাদের ব্যস্ততার মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, সে জন্য ধন্যবাদ।
ভারত, আমেরিকা, চীন, জাপান, জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, তুর্কি, ইন্দোনেশিয়া, রাশিয়া, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, শ্রীলঙ্কা ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৩০ দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
ইফতারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম এবং উপকমিটির চেয়ারম্যান ডক্টর জমির ও সদস্য সচিব ডক্টর শাম্মি আহমেদ, মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
http://dlvr.it/SNf6Dj


0 Comments