Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

স্কাউটসের সুবর্ণজয়ন্তীতে ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

বাংলাদেশ স্কাউটসের সুবর্ণজয়ন্তী এবং প্রথমবারের মতো বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বৃহস্পতিবার সকালে ডাকটিকিটের পাশাপাশি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি উদ্বোধনী সিলমোহর অবমুক্ত করেন তিনি। বাংলাদেশ স্কাউটসের ৫০ বছর পূর্তি এবং প্রথমবারের মতো বাংলাদেশ স্কাউটস দিবসকে স্মরণীয় করে রাখতে এগুলো প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। এ সময় আরও উপস্থিত ছিলেন- ডাক ও টেলি যোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ আরও অনেকে। দেশের শিশু, কিশোর ও যুবদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ২২ লাখ স্কাউট সদস্য নিয়ে বাংলাদেশ স্কাউটস সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করছে। দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
http://dlvr.it/SN7yTZ

Post a Comment

0 Comments