Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ইটভাটার তাপে পুড়ল দেড় শ বিঘার ধান

লালমনিরহাটের আদিতমারীতে পূর্ব দৈলজোর গ্রামে ইটভাটা থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড গ্যাসের তাপে প্রায় দেড় শ বিঘা জমির ধান পুড়ে গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাদের অভিযোগ, ওয়ান স্টার ব্রিকস নামে একটি ভাটার গ্যাসের কারণে গত ১১ এপ্রিল প্রায় দেড় শ বিঘা জমির ধান পুড়ে যায়। ভাটার মালিক এন্তাজুর রহমান ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিলেও এখনও তা পূরণ করেনি। তাই এতদিন তারা আইনি পদক্ষেপ নেয়নি। শনিবার (আজ) মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। লালমনিরহাট বানভাষা এলাকার জাহাঙ্গীর আলম নিউজবাংলাকে বলেন, সাড়ে চার দোন জমির ধান ও দুই দোন জমির বুট্টাক্ষেত (ভুট্টা) পুড়ে ছাই হয়ে গেছে। আমি বিচার চাই। ক্ষতিপূরণ দেয়ার কথা বলে খালি ঘুরাইতাছে। এখনও মামলা করি নাই তাদের আশ্বাসের কারণে। অহন সবাই এক হয়ে আদিতমারী থানায় অভিযোগ করব। একই এলাকার মো. শফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, আমি মর্টার দিয়ে এসব জমিতে পানি দিই। ভাটার গ্যাসের কারণে বহু জমির ধান নষ্ট হয়েছে। যে গ্যাসটি সাত দিনে ছাড়ার কথা, সেই গ্যাস তারা এক দিনেই ছাড়ে। এ কারণে ধান পুড়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে ভাটার ম্যানেজার মঞ্জু মিয়া বলেন, জমির ধান গ্যাসের কারণে পুড়ে যেতে পারে। আমরা কৃষকদের নিয়ে বসে ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা করব। তবে এ বিষয়ে ভাটার মালিক এন্তাজুর রহমানের সঙ্গে মোবাইলে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল ইসলাম বলেন, আমরা এখনও অভিযোগ পাইনি, পেলে তদন্ত করে ব্যবস্থা নেব। এ বিষয়ে লালমনিরহাট কৃষি বিভাগের উপপরিচালক শামিম আশরাফ বলেন, ইটভাটায় যে গ্যাসটি নির্গত হয় সেটি সাত দিনে অল্প অল্প করে ছাড়ার নির্দেশনা আছে। তবে গ্যাসটি এক দিনেই ছাড়ার কারণে পরিবেশ উত্যপ্ত হয়ে ওঠে। এ কারণে ধানের গাছগুলো পুড়ে যেতে পারে। সরেজমিন গিয়ে দেখব আসলে কী হয়েছে। লালমনিরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সুলতান হোসেন বলেন, ইটভাটায় মূলত কার্বন ডাই-অক্সাইড গ্যাস বের হয়। এই গ্যাসের মাত্রাতিরিক্ত নিগর্মনের কারণেই হয়তো আশপাশের এলাকার ধানের গাছগুলো পুড়ে গেছে।
http://dlvr.it/SNhjFZ

Post a Comment

0 Comments