পশ্চিমবঙ্গে সংগীতের জনপ্রিয় রিয়্যালিটি শো জি বাংলা সারেগামাপা এর নতুন সিজন শুরু হয়েছে। সেখানে অংশ নিয়েছেন বাংলাদেশের শুভ দাশ।
জি বাংলা সারেগামাপা এর ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। অডিশন পর্বের প্রমো প্রচার চলছে।
সেই প্রমোতে জানানো হয়েছে, অডিশন পর্বে পাশ করতে পারলে শুভ পৌঁছে যাবেন মূল প্রতিযোগিতা পর্বে।
এবারের আসরের উপস্থাপক অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। বিচারক হিসেবে আছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য, রিচা শর্মা।
সারেগামাপা এর মঞ্চে শুভ দাশ (সামনে), পেছনে উপস্থাপক আবীর চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত
অডিশনে শুভ দাসের পরিবেশনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে জি বাংলা সারেগামাপা এর ফেসবুক পেজে। সেখানে শুভ দাশকে মান্না দের গাওয়া এ তো রাগ নয়, এ যে অভিমান এবং অখিলবন্ধু ঘোষের গাওয় তোমার ভুবনে ফুলের মেলা গানদুটি গাইতে শোনা গেছে।
গানের শেষে শ্রীকান্ত আচার্য বলেছেন, আমি ভাবছি যে তোমাকে আরেকটা গান গাএত বলি।
পণ্ডিত অজয় চক্রবর্তী বলেছেন, খুব ভালো তোমার কণ্ঠস্বর। অলংকরণগুলো আরেকটু পরিষ্কার করে নিও।
এ বিষয়ে জানতে শুভর ফেসবুক পেজ ও ওয়েব সাইট থেকে পাওয়া নম্বরে যোগাযোগ করে পাওয়া যায়নি। দুটি ফোন নম্বর ও অনলাইন যোগাযোগ মাধ্যম বন্ধ পাওয়া গেছে।
চট্টগ্রামের ছেলে শুভ দাশ। ইউটিউবে তার একটি চ্যানেল রয়েছে। তিনি মূলত আধুনিক বাংলা গান কাভার করে থাকেন। দেশের কিছু টিভি চ্যানেলেও তাকে গান পরিবেশন করতে দেখা গেছে।
http://dlvr.it/SS194Q


0 Comments