Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন হান্নান ও শিপন

গত সপ্তাহের বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ঘোষণা দেন ২০২৩ সাল পর্যন্ত বহাল থাকছে জাতীয় দলের বর্তমান নির্বাচক প্যানেল। অর্থাৎ ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত নিজেদের দায়িত্বে বহাল থাকছেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাকের নির্বাচক প্যানেল। বোর্ড সভাপতি এই তিনজনের সঙ্গে আরও দুইজন নির্বাচককে নিয়োগ দেয়ার কথা ঘোষণা দেন। সে মোতাবেক তিন জনের প্যানেল বড় করে পাঁচ জনে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয় বোর্ড সভায়। তবে দুই নির্বাচকের নাম জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। বোর্ডের মতে সূত্র দুই নতুন নির্বাচক হচ্ছেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার হান্নান সরকার ও সাজ্জাদ আহমেদ শিপন। বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক নিউজবাংলাকে বলেন হান্নান ও শিপনকে বাংলাদেশ টাইগার্স, এ-দল ও হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্ব দেয়া হবে। তিনি বলেন, হান্নান ও শিপনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানিয়ে দেয়া হবে। জাতীয় দলের দায়িত্বের আগে ওদের এইচপি ইউনিট, বাংলাদেশ টাইগার্স ও এ-দলের নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হবে। ১৯ জুন বোর্ডের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এই দুইজনের নাম।
http://dlvr.it/SRqpzr

Post a Comment

0 Comments