Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ফতুল্লায় অটোরিকশার চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সায়েম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ বছর বয়সের শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে লালখা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির চাচা আহমেদ আলী বলেন, আমার ভাতিজা মাদ্রাসা থেকে ফেরার সময় বাসার সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ওকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ওকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক জানান যে সে ইতিমধ্যে মারা গেছে। আহমেদ আলী জানান, তাদের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সোনামুখী গ্রামে। শিশুটির বাবার নাম মোহাম্মদ আলী। সে মা-বাবার একমাত্র সন্তান। পরিবারটি ফতুল্লার লালখা এলাকায় ভাড়া বাসায় থাকে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
http://dlvr.it/ST0pSw

Post a Comment

0 Comments