Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

তুর্কি নাগরিকের মাঙ্কিপক্সে আক্রান্তের তথ্যটি সঠিক নয়: স্বাস্থ্য মন্ত্রণালয়

দেশে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে কোনো ব্যক্তি আক্রান্ত হননি বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি জানিয়েছে, সামাজিক মাধ্যমসহ দেশের কিছু সংবাদ মাধ্যমে দেশে বিদেশি একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে সংক্রান্ত যে তথ্যটি প্রচার হচ্ছে সে তথ্যটি সঠিক নয়। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যমসহ দেশের বেশ কিছু অনলাইন ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে দেশে বিদেশি একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে সংক্রান্ত যে তথ্যটি প্রচার হচ্ছে সে তথ্যটি সঠিক নয়। দেশে মাঙ্কিপক্সে এখন পর্যন্ত কোনো ব্যক্তি আক্রান্ত হননি। এতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে কোনো ব্যক্তি আক্রান্ত শনাক্ত হলে তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এই মুহূর্তে দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী নেই। আরও পড়ুন: মাঙ্কিপক্স: তুর্কি নাগরিক বিমানবন্দর থেকে হাসপাতালে এর আগে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত সন্দেহে তুরস্কের এক নাগরিককে রাজধানীর মহাখালীর ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। দুপুর ১২টায় বিমানবন্দরে অবতরণ করে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। ওই ফ্লাইটে আসা ৩২ বছর বয়সী তুরস্কের নাগরিক আকশি আলতে ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স আক্রান্ত বলে সন্দেহ করেন বিমানবন্দরের কর্মকর্তারা। সেখান থেকে ওই ব্যক্তিকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়। সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক মিজানুর রহমান জানান, সন্দেহভাজন ব্যক্তির দুই হাতে মাঙ্কিপক্সের উপসর্গ পাওয়া গেছে। তিনি বর্তমানে সংক্রমণ ব্যাধি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। নমুনা পরীক্ষার জন্য তাকে আইইডিসিআরে পাঠানো হবে। পিসিআর টেস্ট পরীক্ষার ফলাফল শেষে নিশ্চিতভাবে জানা যাবে তার মাঝে মাঙ্কিপক্স সংক্রমণ আছে কি না। বিশ্বের ৩৬টি দেশের ৫০০ জনের বেশি মানুষের দেহে ছড়িয়ে পড়া ভাইরাসজনিত রোগ মাঙ্কিপক্সের বিষয়ে সতর্ক করে দেশের সব বন্দর-সংশ্লিষ্টদের কাছে এরই মধ্যে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চিঠিতে বিমানবন্দরের মেডিক্যাল অফিসারদের সতর্ক থাকতে বলা হয়েছে। কারও মধ্যে উপসর্গ থাকলে বা সন্দেহ হলে তাকে চিহ্নিত করে দ্রুত সংক্রামক হাসপাতালে পাঠাতে বলা হয়েছে। মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
http://dlvr.it/SRmCrB

Post a Comment

0 Comments