Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রুটের সেঞ্চুরিতে টেস্ট জিতে এগিয়ে গেল ইংল্যান্ড

লর্ডস টেস্টে নাটকীয়তা শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। বোলারদের রাজত্বে জো রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে চার দিনে জয়ের দেখা পেল স্বাগতিকরা। তিন টেস্টের প্রথমটি জিতে সিরিজে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড। রোববার ম্যাচের চতুর্থ দিন নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ৬১ রান তাড়া করতে নামে ইংলিশরা। তাদের ৫ উইকেট অক্ষত ছিল। আগের তিন দিনে ম্যচের রং বদলেছে বারবার। তৃতীয় দিন বেন স্টোকস অর্ধ শতকের পর আউট হলে আবারও চাপে পড়ে ইংল্যান্ড। তবে জয়ের লক্ষ্যে টিকে ছিলেন রুট। ইংল্যান্ডের সবচেয়ে বড় ভরসা ছিলেন তিনি। আর তাকে সঙ্গ দিয়েছেন বেন ফোকস। ষষ্ঠ উইকেটে বেন ফোকসের সঙ্গে ১২০ রানের জুটি ইংল্যান্ডকে জয় এনে দিয়েছেন সাবেক অধিনায়ক জো রুট। ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চুরি করে ১১৫ রানে অপরাজিত থান ইংলিশ এ তারকা ব্যাটার। রুট এ সেঞ্চুরির মাধ্যমে ১০ হাজার রান ক্লাবেও যোগ দিলেন। বিশ্বের ১৪তম ও ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সাবেক অধিনায়কের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দেয়া ২৭৭ রানের লক্ষ্য সহজে টপকে যায় স্বাগতিক ইংল্যান্ড। চতুর্থ দিন ১৩.৫ ওভার খেলে ৬৩ রান তুলে নেন রুট ও ফোকস। যা নিশ্চিত করে ইংলিশদের জয়। ফোকস অপরাজিত থেকে যান ৩২ রানে। নিউজিল্যান্ডের ১৩২ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংস ১৪১ রানে গুটিতে যায়। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ২৮৫ রানে অলআউট হলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রানের।
http://dlvr.it/SRfMny

Post a Comment

0 Comments