Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ইসলাম অবমাননাকর বক্তব্য: মধ্যপ্রাচ্যে তোপের মুখে ভারত

উপসাগরীয় অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ঘুরে দাঁড়ানোর জন্য ব্যক্তিগত কৃতিত্ব নেন, দিল্লিকে গত ৭২ ঘণ্টা সেই অঞ্চলে ভারতবিরোধী আগুন নেভাতে ব্যস্ত থাকতে হয়েছে। ইসলামের নবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালের অবমাননাকর মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া এসেছে মধ্যপ্রাচ্যের সব দেশগুলো থেকে। নিজ দেশেও হচ্ছে আন্দোলন, প্রতিবাদ। সেই আগুন নেভাতে যখন হিমশিম খাচ্ছে মোদি সরকার ও তার দল, এমন সময় তুর্কিয়ে এবং মালয়েশিয়ার কিছুটা নীরবতা তাদের সান্ত্বনা। তবে এর বাইরেও ভারতের শ্রমবাজারের বড় একটা অংশ থাকে যেসব দেশে, সৌদি আরব, ওমান, বাহরাইন, জর্ডান, লিবিয়া সেসব দেশে হয়েছে প্রতিবাদ। বাদ যায়নি আফগানিস্তান, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ইসলামিক সহযোগিতা সংস্থা কাতার, কুয়েত এবং ইরানও। সেসব দেশেরেও ক্ষোভ সামলাতে হচ্ছে ভারতকে। এসব দেশে ভারতের বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কিছু সংবাদমাধ্যম এবং পশ্চিমা সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, সেসব দেশে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণাও দিচ্ছেন মুসলমানরা। বিবিসির এক খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সুপারশপগুলো থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেরার ঘটনাও ঘটেছে। নবীর বিরুদ্ধে বিজেপি মুখপাত্রের মন্তব্যের নিন্দা জানিয়ে রোববার ভারতীয় দূতদের তলব করেছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। নূপুর শর্মা এবং নবীন জিন্দালের বক্তব্য নিয়ে যখন আরব দেশগুলোর বিরোধিতার মুখে পড়েছে ভারত সরকার, তখন অস্ট্রেলিয়ায় ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি ও সংসদ সদস্য তেজস্বী সূর্য ইসলাম সম্পর্কে এমন একটি বক্তব্য দিয়েছেন, যার কারণে তাকে বিরোধিতার মুখে পড়তে হয়েছে। বিজেপির এমপি সূর্য অস্ট্রেলিয়া-ভারত যুব সংলাপ সম্মেলনে ভাষণ দিতে সিডনি পৌঁছেছিলেন, যেখানে তিনি বিরোধিতার মুখোমুখি হন। বিজেপি এমপি তেজস্বী সূর্য এক বিবৃতিতে বলেন, ইসলাম রক্তপাত ও সহিংসতার মধ্য দিয়ে বেড়ে উঠেছে। একইসঙ্গে তেজস্বী সূর্য সিডনির কাছে প্যারামাট্টার একটি কলেজে এক ব্যক্তিগত অনুষ্ঠানে হালাল খাবার নিষিদ্ধ করার আহ্বান জানান। এতে কিছু ছাত্র সংগঠন এবং মুসলিম গোষ্ঠী বিজেপি এমপির সফরের বিরুদ্ধে প্রতিবাদ করে, ফলে তার পাবলিক প্রোগ্রাম বাতিল করা হয়েছে। গত বছর বিজেপি সাংসদ তেজস্বী সূর্য একটি বিবৃতি দিয়েছিলেন, যারা হিন্দু, ইসলাম এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন, তারা তাদের আবার হিন্দু ধর্মে ধর্মান্তরিত করবেন। বিজেপি সাংসদের এই বক্তব্যের অনেক বিরোধিতা হয়েছিল এবং তারপরে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এই ধরনের বক্তব্য এড়াতে সতর্ক করে। পরে বিজেপি এমপি তার বক্তব্য প্রত্যাহার করে নেন। এখন আবার নূপুর শর্মার বক্তব্যের প্রতিবাদ থেকে ওঠা ঝড় বিজেপি সামাল দেবার আগেই দলের এমপি তেজস্বী সূর্যের বক্তব্য সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে।
http://dlvr.it/SRlRBr

Post a Comment

0 Comments