Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, যুবক কারাগারে

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আসামি আনাছ আলী সুমনকে গ্রেপ্তার দেখিয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে রোববার কারাগারে পাঠানো হয়।এর আগে খুলনার রুপসা থানার আইচগাতী এলাকা থেকে তাকে আটক করে র্যাব। পরে শনিবার রাতে রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় সুমনকে। নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া।তিনি বলেন, নারী ও শিশু নির্যতন দমন আইনে শনিবার রাতে মেয়েটির মা মামলা করেন। সেই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরক্তি পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, মেয়েটি রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে সুমনের পরিচয় ছিল। গত ২৩ মে দুপুরে ওই কিশোরী বাড়ির পাশে হাঁটতে গেলে সুমন তাকে অপহরণ করে। খুলনার রাজাপুর এলাকায় নিয়ে সুমন তাকে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা র্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার ও সুমনকে আটক করা হয়।
http://dlvr.it/SS2rNy

Post a Comment

0 Comments